২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর আমিনীর অনুসারীদের ঈদের নামাজ আদায়, আরেক জায়গায় পারেননি

মনিরামপুরের মাদানিনগর মাদ্রাসায় মুফতি ফজলুল হক আমিনীর অনুসারীরা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ঈদের নামাজ আদায় করেছেন। জামাতে ইমামতি করেন ইসলামী ঐক্যজোট সাংসদ মুফতি ওয়াক্কাস।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 04:13 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

তবে জনতার বাধার মুখে মাদানিনগরের পাশের গ্রাম মাছনায় আমিনীর অনুসারীরা প্রস্তুতি নিয়েও ঈদের নামাজ আদায়ের করতে পারেননি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনীর অনুসারীরা মাদানিনগর মাদ্রাসায় ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নিতে থাকলে স্থানীয় লোকজন এর বিরোধিতা শুরু করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা নামাজ আদায়ে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশের সহযোগিতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুৎবায় সাংসদ মুফতি ওয়াক্কাস বলেন, চাঁদ দেখা কমিটি অথর্ব। তারা সন্ধ্যা ৭টার মধ্যে সব কাজ শেষ করে ঘরে ঢুকে পড়েছে। তিনি ধর্ম প্রতিমন্ত্রীকে সাম্রাজ্যবাদের দালাল হিসেবে অভিহিত করেন।