২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার বিরাহীমপুর গ্রামে এক সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে সোমবার সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। হামলাকারীরা বিএনপি সমর্থক বলে জানা গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা নূরুল আফসারের বাবা ধনু মিঞা  (৬০), মা গোলাপ বানু (৫০), ভাই নুরুজ্জামান (২৬) এবং বোন আমেনাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী জানায়, বর্তমানে জর্ডানে অবস্থানরত আফসারের পরিবারের সাথে একই গ্রামের আব্দুস সাত্তারের দীর্ঘদিনের শত্র“তার রেশ ধরে স্থানীয় বিএনপি ক্যাডার ফারুক, কাদের, বাহাদুর ও আনোয়ারের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের মুরগীর খামার থেকে প্রায় ২০০ মুরগী ডিমসহ নিয়ে গেছে।

আহত গোলাপ বানু নফহবংি২৪.পড়স - কে জানান, এ ঘটনায় মামলা দায়ের করতে গেলে সন্ত্রাসীরা বাধা দিচ্ছে। এরা উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরদিকে প্রতিপক্ষ আব্দুস সাত্তার জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকটির জের ধরে ঘটনাটি ঘটেছে।