২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ৬ স্থানে চাঁদ দেখা গেছে: আমিনী

দেশের ছয়টি জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি মওলানা ফজলুল হক আমিনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 10:13 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সোমবার রাত ৯টায় রাজধানীর লালবাগ পোস্তা শাহী জামে মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, নগরীর মোহাম্মদপুর, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও পটুয়াখালীর সাধারণ মুসল্লীরা চাঁদ দেখার কথা তাদের টেলিফোনে জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়টি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে জানানো হয়েছে।

এছাড়া তিনি তাদের চাঁদ দেখা না যাওয়া সংক্রান্ত সরকারি ঘোষণা বাতিলেরও আহ্বান জানিয়েছেন বলে আমিনী জানান।

তিনি আরও বলেন, চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল মঙ্গলবার ঈদ--উল--ফিতর উদযাপিত হবে এবং কাল রোজা রাখা হবে হারাম।

আমিনী চাঁদ দেখা কমিটির সমালোচনা করে বলেন, সরকারি প্রশাসনের এই বিভাগটি ব্যর্থ। তাই তারা শাওয়াল মাসের চাঁদ দেখতে ব্যর্থ হয়েছেন।