ঈদের দিন গার্মেন্টস শ্রমিকদের অনশন
ঈদের আগে বকেয়া বেতন--বোনাস না দেয়ার প্রতিবাদে ঈদের দিন মুক্তাঙ্গনে দুই ঘন্টার প্রতীক অনশন কর্মসূচি পালন করবেন গার্মেন্টস শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের এক সংবাদ বিঞ্জপ্তিতে সোমবার বলা হয়, বেতন--বেনাস না দেয়ার প্রতিবাদ ছাড়াও নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবিতে পরিষদের উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত, এই দুই ঘন্টা প্রতীক অনশন কর্মসূচি পালন করা হবে।
