চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৬৩
গাজীপুরের শ্রীপুর, মুন্সীগঞ্জের গজারিয়া, পাবনা ও যশোরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার দুই মহিলাসহ ১৫ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৬৩ জন।
স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
নফহবংি২৪.পড়স-এর গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় সোমবার সকালে ঢাকা থেকে শেরপুর যাওয়ার সময় রাজধানী সিটি পরিবহনের (৬ নম্বর সিটি সার্ভিস) একটি রিজার্ভ বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই মহিলাসহ সাতজন নিহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেয়ার পথে আরো তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। এরা হলো শহিদুল ইসলাম (৩৫), আতিকুল ইসলাম (২৫), বিল্লাল হোসেন (২০), খায়রুল ইসলাম (২৪), মহসিন মোল্লা (৩০) ও বিদ্যা মিয়া (২৫)।
এছাড়া দুর্ঘটনায় আরো কমপক্ষে ৪০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তারা মিয়া (১৮), আবুল হাশেম (৩০), রহিম (৫৬), জহুর আলী (৪০), শাহনাজ (২০), সুমন (১৫), মিলন (২৫), আল আমিন (২০), আক্কাস আলী (২৬), আছমত (৩৫), জলি (৩০), চাঁন মিয়া (১৬), ওমর ফারুক (১৭), সাথী (১২), আব্দুল কাদির (৬০), লাল মিয়া (৩৫)।
জানা যায়, রাজধানী সিটি পরিবহনের যাত্রীরা সকলেই ঢাকার কাঁচপুর ব্রীজ সংলগ্ন পদ্মা টেক্সটাইল ও নওয়াব আব্দুল মালেক জুট মিলের কর্মী। তারা ঈদ উপলক্ষে বাসটি রিজার্ভ করে শেরপুর যাচ্ছিলেন।
নফহবংি২৪.পড়স-এর মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সোয়া ১০টার দিকে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের আনারপুরায় একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।
এতে ঘটনাস্থলেই ওই পথচারী ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন বাসের অন্তত ১৯ যাত্রী । শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের স্থানীয় ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নফহবংি২৪.পড়স— এর পাবনা প্রতিনিধি জানান, পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়ায় একটি মিনিবাসের সঙ্গে একটি মালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হন। নিহতের নাম মোহাম্মদ রইস (২২)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পাবনা-নগরবাড়ি মহাসড়কের গঙ্গারামপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক বৃদ্ধ বাসের চাকায় পিষ্ঠ হয়ে নিহত হন।
সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
নফহবংি২৪.পড়স-এর যশোর প্রতিনিধি জানান, সোমবার বিকেলে যশোর--ছুটিপুর সড়কের হালশা এলাকায় বাস চাপায় লিয়াকত (৪০) নামের এক ব্যক্তি নিহত হন। নিহতের বাবার নাম পরশতুল্লাহ।
