মুন্সীগঞ্জে মেঘনায় নৌযান ডুবি, নিখোঁজ ৩০
মেঘনা নদীতে সোমবার মালবাহী নৌযানের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌযান ডুবে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
এমভি শাহপরান নামে ওই নৌযানটি গজারিয়ার তেতুইতলা থেকে কুমিল্লার মেঘনা থানার রামপুরা যাচ্ছিল। এতে শতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
যাত্রা শুরুর কিছুক্ষণ পরই একটি মালবাহী নৌযানের ধাক্কায় এমভি শাহ পরান মেঘনা ব্রিজের ছয়--সাতশ গজ দূরে ডুবে যায়।
পুলিশ জানিয়েছে, এর ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।
মালবাহী নৌযানটির চালককে আটক করা হয়েছে বলে তারা জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। তবে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছে।
