কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ষষ্ঠ দফা বৈঠক
ষষ্ঠ দফা সংলাপেও কোনো রকম সমঝোতায় পৌঁছাতে পারলেন না আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেতা।
বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল অবশ্য এখনই সংলাপকে ব্যর্থ বলতে চান না। নফহবংি২৪.পড়স কে তারা দুজনেই আলাদাভাবে বলেছেন, সংলাপ ব্যর্থ হয়নি এবং তারা আবার বসবেন। দুই সিনিয়র প্রতিবেদক সুমন মাহমুদ ও কামরান রেজা চৌধুরী বিস্তারিত জানাচ্ছেন।
সোমবার জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে আধাঘন্টার ও কমসময়ে দুই নেতা নিজ নিজ গন্তব্যে চলে যান। এসময় দুই নেতার কেউই সাংবাদিকদের কিছু বলেননি। পরবর্তী সংলাপ হবে কি-না বা কবে হবে সে সম্পর্কেও সুস্পস্ট কিছু জানাননি তারা।
অবশ্য দুই নেতার কেউই এ মুহূর্তে সংলাপকে ব্যর্থ বলতে চাচ্ছেন না।
একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে প্রধান বিচারপতি কে এম হাসানের সম্ভাব্য নিয়োগ নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে কোনোরকম সিদ্ধান্তে আসতে পারেননি আওয়ামী রীগরে সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
গত ৫ অক্টোবর এই দুই শীর্ষ পর্যায়ের নেতা সংস্কার প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছাতে সংলাপ শুরু করেন। দীর্ঘ পাঁচটি বৈঠকে দুই নেতা বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের বিষয়ে কোনো আপোস রফা হয়নি।
