সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত একশ
কাজীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এক ইউনিয়ন সভাপতিসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে শতাধিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ-- কাজীপুর মহাসড়কের গজারিয়া সেতুর রেলিং-এর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যায়। অপরজন মারা যান হাসপাতালে।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো কাজীপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মঞ্জুর রহমান(৩২), শরিফ(২৮), সুলতান মাহমুদ(২৫), গোলাপ ও অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মঞ্জুর ছাড়া বাকী সবাই গার্মেন্টস কর্মী।
