২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কাগজ পুরস্কার ২০০৬ ঘোষণা

কাগজ পুরস্কার ২০০৬ রোববার ঘোষণা করা হয়েছে। পাঁচটি বিভাগে মোট ৬ জনকে এই পুরস্কার দেওয়া হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 11:12 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

এদের মধ্যে শিল্প উদ্যোক্তা বিভাগে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন, সমাজ সেবায় নারীনেত্রী ডা. যোবায়দা হান্নান, সাংবাদিকতায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সাহিত্যে গবেষক ও সমালোচক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এবং অভিনয়ে অভিনেতা ও শিল্প নির্দেশক উত্তম গুহ ও অভিনেত্রী চিত্রলেখা গুহ দম্পতি যৌথভাবে এ বছরের পুরস্কার লাভ করেছেন।

উল্লেখ্য প্রতিবছর কুমিল্লা থেকে প্রকাশিত শীর্ষ জনপ্রিয় সাপ্তাহিক ‘কুমিল্লার কাগজ’ এর পাঠকদের মতামতের ভিত্তিতে জেলার কৃতি সন্তানদের জাতীয় ও স্থানীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়।

এর আগে গত বছর সাংবাদিকতায় দৈনিক ‘আমাদের সময়’ এর সম্পাদক নাঈমুল ইসলাম খান, শিল্প উদ্যোক্ততায় মেঘনা গ্র“পের চেয়ারম্যান মোস্তফা কামাল, সঙ্গীতে আসিফ আকবর, সাহিত্যে শান্তনু কায়সার এবং সমাজসেবায় হক ফাউন্ডেশনকে এই পুরস্কার দেওয়া হয়।