২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় চরমপন্থী নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা

প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা রোববার ভোররাতে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল--লাল পতাকার সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ ওরফে কালা সামাদকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশ জানায়, ভোররাত ৪টার দিকে ১২/১৩ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী চরমপন্থী নেতা কালা সামাদকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বালিয়াডাঙ্গি গোরস্থান এলাকায় নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

সামাদ চরতারাপুর ইউনিয়নের কাথুলি গ্রামের মিনাই প্রামাণিকের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি হত্যাসহ প্রায় ২০টি মামলা রয়ছে।