২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নতুন ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা োমেটચাপিলটন পুিলশ (িডএমিপ) এর নতઓন ওেয়বসাইট উেদੴাধন করা হেয়েছ৷ িডএমিপ এর যাবতীয় তথઘ সਹিলত এই ওেয়বসাইটিট শিনবার পুিলেশর মহাপিরদশગক আেনায়ারઔল ইকবাল ঢাকা মহানগর োগােয়੯দা পুিলশ কাযગালেয় নতઓন এই ওেয়বসাইট উেদੴাধন কেরন৷ ওেয়বসাইটিটর িঠকানা: www.dmp.gov.bd. ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ডিএমপি এর যাবতীয় তথ্য সম্বলিত এই ওয়েবসাইটটি শনিবার পুলিশের মহাপরিদর্শক আনোয়ারুল ইকবাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নতুন এই ওয়েবসাইট উদ্বোধন করেন। ওয়েবসাইটটির ঠিকানা: www.dmp.gov.bd

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নতুন এই ওয়েবসাইটটি লগইন করে মহানগর পুলিশবাহিনী এর ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও যাবতীয় কার্যাবলী সম্পর্কে জানতে পারবেন

এছাড়া যে কেউ যে কোনো অপরাধী বা অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তথ্য দিতে পারবে। এ ক্ষেত্রে তথ্যপ্রদানকারীর পরিচয় গোপন রাখা বা পরিচয় না প্রকাশ করেই যে কেউ তথ্য দিতে পারবে।

“উন্নত ঢাকার জন্য ডিএমপি”, এই স্লোগান নিয়ে ওয়েবসাইটটিতে পুলিশের গোয়েন্দা কার্যক্রম, অপরাধ পরিসংখ্যান, বিভিন্ন পুলিশ স্টেশনের ম্যাপ ও পুলিশ সদস্যদের ফোন নম্বরও দেওয়া থাকবে।

ডিএমপি কমিশনার এসএম মিজানুর রহমান ও অন্যান্য উচ্চ পদস্থ  পুলিশ অফিসাররা এ সময় উপস্থিত ছিলেন।