ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪৯
জেলার পত্তন ইউনিয়নের চম্পক নগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুদলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয় আরো ৫০ জন।
এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পর ঝাড়– খাঁ(৪০) নামে একজন দুপুরে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে হিরণ গ্রুপ এবং রতন গ্র“পের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে।
