২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার শেষে এসে ইউনিয়ন পরিষদে সাড়ে ৪ হাজার নতুন পদ

ক্ষমতার শেষ পর্যায়ে এসে ইউনিয়ন পরিষদে সাড়ে চার হাজার হিসাবরক্ষকের পদ সৃষ্টি করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2006, 07:56 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার সংস্থাপন মন্ত্রণালয় ওই পদের চূড়ান্ত নির্দেশনা দেয়। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর ওই পদে লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।

দেশের মোট ৪ হাজার ৪৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য ছাড়া রাজস্ব খাতের অর্থে গত বছর একজন সার্বক্ষণিক সচিবের পদ সৃষ্টি করা হয়। এক বছরের ব্যবধানে রাজস্ব খাতে হিসাব রক্ষকের আরেকটি পদ সৃষ্টি করা হলো।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদগুলোতে বর্তমান সরকার সরাসরি অর্থ বরাদ্দ দিচ্ছে বলে  ওই সব অর্থের ব্যবহার ও তদারকির জন্য ইউনিয়ন পরিষদ ভবনগুলোতে একজন করে হিসাব রক্ষকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাংক ইউনিয়ন পরিষদগুলোকে শক্তিশালী করণে একটি প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পের আওতায় বিশ্বব্যাংক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যৌথ পরিচালনায় আরো অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেবে বলে ওই সব অর্থ ব্যয়ের হিসাব ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া বলেছেন, স্বচ্ছতা আনার জন্যই ইউনিয়ন পরিষদে এ পদগুলো সৃষ্টি করা হয়েছে। 

অবশ্য শেষ মুহূর্তে ইউনিয়ন পরিষদে ওই পদ সৃষ্টি করাকে ভিন্ন চোখে দেখছেন অনেকে। বিরোধী রাজনৈতিক নেতারা মনে করেন, আগামী নির্বাচনে গ্রামের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এটা করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত নফহবংি২৪.পড়স কে জানান, ইউনিয়ন পরিষদগুলোতে শক্তিশালী ও জবাবদিহিতা প্রতিষ্ঠা হোক--এটা আমরাও চাই। কিন্তু শেষ মুহূর্তে এসে সরকারের এই পদ সৃষ্টির ঘটনা খুবই সন্দেহজনক।