২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে নাগরিক আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের দাবিতে বুধবার দুপুরে রাজশাহী সম্মিলিত নাগরিক আন্দোলন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নগরীর আলুপট্টি থেকে শুরু হয়ে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

রাজশাহী সম্মিলিত নাগরিক আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ সফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন, সম্মিলিত সাং¯ৃ‹তিক জোটের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাফিকুল আলম, নাটোর সম্মিলিত নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট সুকুমার দাস, মুক্তিযোদ্ধা মহানগর কমান্ডার সফিকুর রহমান রাজা, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ইয়াসিন আলী মোল্লা, ওয়ার্কার্স পার্টির  নেতা দেবাশীষ প্রামানিক দেবু প্রমুখ।