চট্টগ্রামে ব্যবসায়ী অপহৃত
চট্টগ্রামে বুধবার আবুল কালাম নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে।
নগরীর আল আমিন সেন্টারের স্বত্ত্বাধিকারী কালামকে নাসিরাবাদ এলাকা থেকে অপহরণ করা হয়।
পারিবারিক সূত্র জানায়, অপহরণকারীরা মুক্তিপণ হিসেব ১ কোটি টাকা দাবি করছে।
নাসিরাবাদের নিজের বাসা থেকে বুধবার রাতে সেনা কল্যাণ সংস্থার অফিসে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। এ ব্যাপারে সোমবার রাতে বাকালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও র্যাব ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
