চাকরি স্থায়ী করার দাবিতে রাবিতে ৫৪৪ কর্মচারীর মানবন্ধন
রাবি’র বহুল আলোচিত গণনিয়োগপ্রাপ্ত ৫৪৪ কর্মচারী চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে মানবন্ধন কর্মসূচি পালন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ৫৪৪ কর্মচারী ঐক্যপরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সদর, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, তাদের চাকরি স্থায়ী না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আর কোন কর্মচারীকে নিয়োগ করতে দেয়া হবে না।
এ বিষয়ে রাবি’র উপাচর্য প্রফেসর ড. আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের রায়ের ভিত্তিতেই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
