২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পূর্বঘোষিত ১৬ অক্টোবরের হরতাল প্রত্যাহার

বন্দরনগরী চট্টগ্রামে আওয়ামী লীগের পূর্বঘোষিত ১৬ অক্টোবরের সকাল--সন্ধ্যা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরীর নেতৃত্বে রোববার নগরীতে প্রায় দেড়শ ট্রাকের এক মিছিল শেষে তিনি  হরতাল প্রত্যাহারের এ ঘোষণা দেন।

গত সপ্তাহে জনতার মঞ্চ থেকে ১৬ অক্টোবর বন্দরনগরীতে সকাল--সন্ধ্যাসহ সাত দিনের কর্মসূচি দেওয়া হয়।

মিছিল শেষে এক সমাবেশে মেয়র বলেন, রমজান মাসের কথা বিবেচনা করেই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।