২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি বছর নষ্ট হচ্ছে ৫৬ কোটি টাকার প্রতিষেধক

সম্প্রসারিত টিকা দান কর্মসূচির (ইপিআই) আওতায় বাংলাদেশ সরকারকে প্রতিবছর ৫৬ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। এ কর্মসূচিতে ব্যবহৃত প্রতিষেধকের প্রায় ৪৫ শতাংশ নষ্ট হয়ে যাওয়ায় এ লোকসানের মুখে পড়ছে সরকার। ইপিআই এর একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান। সিনিয়র প্রতিবেদক নাইমুল হক জানাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2006, 06:47 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ইপিআই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য উল্লেখ করে ইপিআই সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রতিটি টিকার শিশিতে ১০ থেকে ২০ মিলিলিটার ‘ডোজ’ থাকে। কিন্তু বাস্তবে এর অর্ধেক পরিমাণই ব্যবহৃত হয়।

তিনি আরও বলেন, ২০০৫ সালে সারা দেশে টিকা দান কর্মসূচি বাস্তবায়নে ১১ কোটি ‘ডোজ’ টিকা সরবরাহ করা হয়। ১০ মিলিলিটারের ‘অ্যামপুল’ এর ‘ডোজ’ দিয়ে ১০টি শিশুকে দেওয়া যায়। এমনিভাবে ২০ মিলিলিটারের ডোজ ২০ জন শিশুকে দেওয়া যায়। তাছাড়া একবার অ্যামপুল খোলার পর অবশিষ্ট ওষুধ একটা নির্দিষ্ট তাপমাত্রায় বরফের ট্রেতে রাখা হয় এবং পরবর্তী আট ঘণ্টার মধ্যেই তা ব্যবহার করার নিয়ম রয়েছে। এর অন্যথা হলেই ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

এক জরিপে দেখা গেছে, টিকা নিতে আসা পাঁচ বছরের কমবয়সী শিশুদের সংখ্যা কম হওয়ায় একটি টিকায় যেটুকু ওষুধ থাকে তার অর্ধেক পরিমাণ কাজে লাগে। বাকি অর্ধেক ফেলে দিতে হয়। এভাবে নষ্ট হয় বিপুল পরিমাণ টাকার ওষুধ।   

এই অপচয়ের কথা স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য সেবার পরিচালক ডা. শাজাহান বিশ্বাস নফহবংি২৪.পড়স কে বলেন, ‘এটা সত্য যে প্রতিবছর গড়ে প্রায় ৪৫ শতাংশ প্রতিষেধক নষ্ট হয়ে যায়।’

কর্মকর্তারা জানান, প্রতি বছর কেবল ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুস্টংকারের টিকাই নষ্ট হয় ৩১ কোটি ৭৪ লাখ টাকার।

হিমাগারে সঠিকভাবে সংরক্ষিত না হওয়ার কারণে নষ্ট হওয়া প্রতিষেধকের সংখ্যা খুবই কম। বরং আমদানির সময় প্রতিষেধকগুলো হিমাগারে সংরক্ষণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।

বাংলাদেশে হু-র মেডিকেল কর্মকর্তা ডা. সের্গেই ভিয়র দিওরদিতসাও প্রতিষেধক নষ্ট হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, পাঁচটি রোগের প্রতিষেধক যখন বাজারে আসবে তখন এই নষ্টের পরিমাণ শতকরা ছয় ভাগে নেমে আসবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৭ সালের মাঝামাঝি থেকে ‘পেন্টাভেলেন্ট’ নামে পাঁচটি রোগের প্রতিষেধক একটি একক ‘ডোজে’ সমন্বয় করে ইপিআই কর্মসূচির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এই পাঁচটি রোগ হচ্ছে ডিপথেরিয়া, ধনুস্টংকার, হাম, হেপাটাইটিস-বি এবং হিব                                                   (হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি)। হিব বাংলাদেশে নতুন সংযোজিত হতে যাচ্ছে।

মন্ত্রণালয়ের মতে, এতে করে অনেক টাকার সাশ্রয় হবে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গ্যাভি) হিবসহ অন্যান্য প্রতিষেধক কেনার জন্য প্রাথমিক তহবিল সরবরাহ করবে। গ্যাভি বাংলাদেশে হেপাটাইটিস বি এর প্রতিষেধকের জন্য তহবিল সরবরাহ করছে। ২০০৩ সাল থেকে এটি চালু হয়েছে। আগামী মাসে মন্ত্রণালয় হিবের প্রতিষেধকের জন্য গ্যাভির কাছে অর্থ সহায়তা চাইবে।

ঢাকা শিশু হাসপাতালে কর্মরত টিকাদান কর্মসূচি বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক সমীর সাহা বলেন, ‘পেন্টাভ্যালেন্ট প্রতিষেধক চালু হলে এ ধরনের লোকসানের পরিমাণ কমবে। কেনিয়া পেন্টাভ্যালেন্ট প্রতিষেধক ব্যবহারের কার্যকারিতা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে।’

বাংলাদেশে কেন হিব প্রতিষেধক ব্যবহার করা উচিতÑ এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মেনিনজাইটিস রোগের ৫৩ শতাংশ ক্ষেত্রে এবং নিউমোনিয়ার ২০ শতাংশ ক্ষেত্রে হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (হিব) দায়ী। সুতরাং আপনি কল্পনা করে দেখুন, এ প্রতিষেধক ব্যবহারে কত লোকের প্রাণ বাঁচবে।

নফহব২ি৪.পড়স এর পক্ষ থেকে জেনেভায় হুর ইমিউনাইজেশন, ভ্যাকসিন অ্যান্ড বায়োলজিক্যালস (আইভিবি) এবং ফ্যামিলি অ্যান্ড চাইল্ড হেল্থ বিভাগের মেডিক্যাল অফিসার প্যাট্রিক জুবেরের সাথে যোগাযোগ করা হয়। তার কাছে পেন্টাভ্যালেন্ট প্রতিষেধকের কার্যকারিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হিবের কারণে বাংলাদেশে দুই বছরের নিচের বয়সের প্রায় ১৩ হাজার ৫০০ শিশু মারা যেতে পারে। তাদের অধিকাংশই মারাত্মক নিউমোনিয়া এবং মেনিনজাইটিসে আক্রান্ত হয়।’

ড. জুবের ইমেইলে জানান, শিশুদের ওই ধরনের স্বাস্থ্য সমস্যায় হিব প্রতিষেধকের অত্যন্ত নিরাপদ ও কার্যকর। যেসব দেশের আশি শতাংশেরও বেশি শিশু এই প্রতিষেধকের তিনটি ডোজ নিতে পারে, সাধারণত দেখা যায় ওইসব দেশে জনসংখ্যা হিব ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে মুক্ত থাকে। এ প্রক্রিয়ার মাধ্যমে যারা প্রতিষেধক নেয়নি তাদেরও আমরা হিব ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করতে পারছি।

জেনেভা ভিত্তিক হু এর মেডিক্যাল অফিসার জানান, বারবার প্রতিষেধক দেওয়ার বদলে শিশুদের অন্যান্য প্রতিষেধকের সাথে এ প্রতিষেধক একবারেই প্রয়োগ করা সম্ভব।