বরিশালে ডাকাতের হাতে সৌদি প্রবাসী খুন
গৌরনদী উপজেলার পূর্ব আধুনা গ্রামে শুক্রবার গভীর রাতে ডাকাতরা শ্বাসরোধ করে রফিকুল ইসলাম (৪০) নামের এক সৌদি প্রবাসীকে হত্যা করেছে।
নিহত রফিকুল ইসলাম আঃ রহিম হাওলাদারের ছেলে।
নিহতের মা রিজিয়া বেগম জানান, শুক্রবার রাত ২ টার দিকে ৮/১০ ডাকাত দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে মা--ছেলেকে জিম্মি করে। একপর্যায়ে রফিকুল ইসলাম চিৎকার শুরু করলে ডাকাতরা গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহতের মা শনিবার গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মান্নান সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
