আইন প্রতিমন্ত্রীর ভাই বলে কথা
আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের চাচাতো ভাই মাসুম বিল্লাকে চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠী জেলার রাজাপুর থানা পুলিশ গ্রেপ্তার করার পর মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দিয়েছে।
রাজাপুর থানার এস আই মোস্তাফা জানান, চাঁদাবাজীর সুনির্দিষ্ট অভিযোগে বুধবার রাতে উপজেলার বাইপাস মোড় সংলগ্ন এলাকা থেকে মাসুমকে গ্রেপ্তার করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস উদ্দিন জানিয়েছেন, এলাকাবাসী থানায় মাসুমের বিরুদ্ধে লিখিতভাবে চাঁদাবাজির অভিযোগ করেছেন। এর ভিত্তিতে এসআই মোস্তাফা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে আর চাঁদাবাজী করবে না বলে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।
