২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ডাকাত গ্রেপ্তার

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর পালিয়ে যাওয়া দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নরসিংদী ও জয়দেবপুরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল আন্তঃজেলা ডাকাত দলের দুজনকে গ্রেপ্তার করেছে।

এরা হচ্ছে টাইগার সামাদ ও বড় ইউসুফ।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির মতো মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার আলী আরশাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নরসিংদীর হাজীপুর থেকে বড় ইউসুফকে এবং গাজীপুরের জযদেবপুর থানার ছায়াবিথী এলাকা থেকে টাইগার সামাদকে গ্রেপ্তার করে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

প্রসঙ্গত ২৯ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধের পর পালিয়ে গিয়েছিল। এতে পুলিশ সুপারসহ চার পুলিশ গুলিবিদ্ধ হয়।