মিথ্যা অভিযোগে কাশ্মিরী মডেল তারেককে গ্রেপ্তার করা হয়েছে বলে পিতার দাবি
কাশ্মিরের যুদ্ধবিরোধী কবি গাজী গোলাম নবী দার দাবি করেছেন, ছেলে তারেক আহমেদ দারকে আন্তর্জাতিক জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে র্যাব।
‘জিন্দেগি এক দারিয়া’ (জীবন এক বহতা নদী) সহ কয়েকটি বই এর রচয়িতা গোলাম নবী ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে ২০ দিন আগে বাংলাদেশে আসেন। তিনি দিল্লির খানপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।
গত মাসে আন্তর্জাতিক জঙ্গিবাদের অভিযোগে কাশ্মিরী যুবক তারেককে গ্রেফতারের পর তিন দফায় ২১ দিন রিমাণ্ডে নিয়েছে র্যাব। এই সময়কালে তারেককে কোন আইন সহায়তা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার পিতা।
নফহবংি২৪.পড়স কে গোলাম নবী বলেন, তার ছেলেকে এর আগে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিলো বলে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অসত্য ও ভিত্তিহীন।
“আমার ছেলে পাঁচ বছর ধরে আইন অনুযায়ী বাংলাদেশে বাস করছে এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। নিজ প্রতিষ্ঠান ‘কাশ্মির হেরিটেজ’ এর নামে আয়কর প্রদান করছে,” গাজী গোলাম নবী দার (৫০) মঙ্গলবার বিকেলে বিডিনিউজকে এ তথ্য জানান।
নিজের সম্পর্কে গোলাম নবী বলেন, ‘আমি একজন কবি। আমার লেখায় আমি বহুবার কাশ্মিরের সমস্যা যুদ্ধ নয়, শান্তির মাধ্যমে সমাধানের জন্য বলেছি। আর জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আমার নিরপরাধ ছেলেকে গ্রেপ্তার করলো র্যাব।
গোলাম নবী বলেন, ১০ বছর আগে তারেক প্রথম বাংলাদেশে আসে। আহমেদ গত পাঁচ বছর ধরে একাধিকবার এেেদশে ঢোকার ছাড়পত্র (‘মাল্টিপল’ ভিসা) নিয়ে ) এদেশে থাকছে।
গোলাম নবী বলেন, ‘আমার ছেলের সঙ্গে তারা আমাকে দেখা করতে দেয়নি। কোনো আইনি সহায়তাও তাকে দেওয়া হচ্ছে না। একজন মারাত্মক অপরাধী হিসেবে তারেককে আদালতে আনা নেওয়া করছে র্যাব।’
দুঃখপ্রকাশ করে গোলাম নবী বলেন, শুরুতে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেপ্তার করা হলেও এখন তারা তারেকের বিরুদ্ধে এখন পাসপোর্ট জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তারেকের পিতা বলেন, তার ভিসার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হবে। তার ট্রেড লাইসেন্স নম্বর (২২০৮), আয়কর টিআইএন নম্বর ২২১-২০০-৪০৫৩।
বারিধারার ডিওএইচএস এর ৬ নম্বর সড়ক থেকে গত মাসে ‘ব্ল¬ক রেইড’ দিয়ে তারেক আহমেদ দারকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃত তারেক মেহমুদ জনপ্রিয় পোশাক নির্মাতা প্রতিষ্ঠান এক্সট্যাসি এর ‘ব্র্যাণ্ড অ্যাম্বেসেডর’।
র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক মাহবুব আলম মোল্লা গ্রেফতারকৃত তারেকের পিতার সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তারেককে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে।
