পাবনায় গণপিটুনিতে ১ ডাকাত নিহত, গ্রেফতার ৩
পাবনার জালালপুরে মঙ্গলবার সকালে গণপিটুনিতে সুলতান আহমদ রিপন (৩২) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছে। পুলিশ টাকা এবং অস্ত্রসহ আরও তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে জামাত বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আনিছুর রহমান আরিছ (৩৫), আন্তঃজেলা ডাকাত আসাদুল হক (২৫) ও আখতার ওরফে বরুণ (২৮)।
পুলিশ জানায়, সদর উপজেলার গয়েশপুর এলাকায় একদল ডাকাত ডাকাতি শেষে টাকা ভাগাভাগি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ডাকাতকে গ্রেফতার করে। পরে জনতা পুলিশের কাছ থেকে চার ডাকাতকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়।
আহত অবস্থায় চার ডাকাতকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাকাত সরদার রিপন মারা যায়। পুলিশ তাদের কাছ থেকে ৪০ হাজার ৪৮৪ টাকা, একটি শাটার গান, একটি বন্দুকসহ বেশকিছু গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
