২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে ২৬ দফা প্রস্তাব দিলেন শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ নামে পৃথক মনিটরিং সংস্থাসহ ২৬ দফা প্রস্তাবনা পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

মঙ্গলবার বিকেলে হোটেল শেরাটনে তিনি ২০০৭ সালের নির্বাচনকে সামনে রেখে এক সুধী সমাবেশে এই প্রস্তাবনা পেশ করেন। 

সেইসঙ্গে তিনি ১৪ দলীয় জোট ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

চারদলীয় জোটের পাঁচ বছরপূর্তিকে আওয়ামী লীগ বিএনপি--জামায়াত জোটের দুঃশাসনের ‘কালো দিবস’ হিসেবে পালন করছে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুধী সমাবেশে সরকারের দুর্নীতি, অপশাসন ও ব্যর্থতার বিভিন্ন চিত্র তুলে ধরেন। সমাবেশে সরকারের ব্যর্থতার একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর জলিলসহ প্রেসিডিয়ামের সদস্যরা ও ১৪ দলীয় জোটের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বিএনপি মহাসচিব আবদুর মান্নান ভূঁইয়ার সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করে বলেন, ‘আমরা খোলা মন নিয়ে সংলাপে বসেছি। আশা করি সংলাপে সফলতা আসবে’।