মঙ্গলবারের শ্রমিক ধর্মঘট সফল করার আহ্বান
মজুরী বোর্ডের ঘোষিত সর্বনিু মজুরী প্রত্যাহার, ন্যূনতম মজুরী ৩ হাজার টাকা ঘোষণা, ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়ন এবং কালো শ্রম আইন বাতিলের দাবিতে মঙ্গলবারের ২৪ ঘন্টার শ্রমিক ধর্মঘট সফল করার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
সোমবার বাংলাদেশ শ্রমিক ট্রেড ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে বলেছে, মজুরী বোর্ড ঘোষিত মজুরী মালিকদের স্বার্থ রক্ষা করবে। এটা শুধু উৎপাদনের জন্য বাধাই নয় বরং তা শ্রমিক অসস্তোসেরও সৃষ্টি করবে।
গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ শ্রমিকদের ওপর মালিক পক্ষের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রতিটি গার্মেন্টসে সংগ্রাম পরিষদ গঠনের আহ্বান জানিয়েছে।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণভাবে সারাদেশে ধর্মঘট পালনের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে।
ধর্মঘটের সমর্থনে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ টঙ্গী, গাজীপুর, কালিয়াকৈর, শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছে। এসব পথসভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
