রাবির ৫৪৪ কর্মচারির চাকরি স্থায়ীকরণের দাবিতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় গণনিয়োগপ্রাপ্ত ৫৪৪ জন কর্মচারি তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মহাসড়ক অবরোধসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সদর এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময়, আগামী ১১ অক্টোবর সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রশাসন ভবনের প্রধান গেটের সামনে অবরোধ ও অবস্থান ধর্মঘট, ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় বিএনপি - জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় এবং ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্তবিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে রাজশাহী - ঢাকা মহাসড়ক অবরোধ।
