২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের ‘ক্রসফায়ারে’ দুই চরমপন্থী নিহত

খুলনায় র‌্যাবের পৃথক দুটি ‘ক্রসফায়ারের’ ঘটনায় শনিবার রাতে চরমপন্থী দলের দুই নেতা নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2006, 02:05 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিহতরা হলেন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধ হারুন গ্র“পের নেতা বেল্লাল এবং বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান গাজী কামরুলের সহযোগি শামীম ওরফে গাল কাটা শামীম।

র‌্যাব ৬ জানায়, ছয়টি হত্যা মামলার আসামী বিল্লাল হোসেনকে নগরীর শেরেবাংলা রোডের আমতলা থেকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়। এরপর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার অস্ত্রভান্ডার ও সহযোগীদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার রাতে তাকে নিয়ে রূপসা উপজেলায় অভিযানে বের হয়। পথে জোয়ার বাধাল নামক স্থানে আসার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবের উপর গুলি চালায়। এসময় বেল্লাল পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগাইন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বেল্লালের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া র‌্যাবের একটি বিশেষ দল শামীমকে শনিবার রাতে যশোর জেলার রুপদিয়া থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্রভান্ডার ও সহযোগী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে শিরোমনী এলাকায় অভিযানে বের হলে পথেই উত্তরপাড়া স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় শামীম পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে নিহত হয়। এসময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়। ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শামীমের লাশ খুলনা মেডিকেল করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।