ঝিনাইদহে চরমপন্থীদের গুলিতে বিএনপি নেতা নিহত
সদর উপজেলার চন্ডিপুর গ্রামে শনিবার দুপুরে চরমপন্থীদের গুলিতে বিএনপি নেতা সানাউল হক শান্তি (৩৫) নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সানাউল হক স্থানীয় বাজারে একটি চায়ের দোকানে বসে পত্রিকা পড়ছিলেন। এমন সময় দুই বন্দুকধারী মটর সাইকেলে এসে তাকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালিয়ে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সানাউলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানাউল সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও গান্না ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাকে হত্যা করার হুমকি দিয়ে ৩ মাস আগে একটি চিঠি দেওয়া হয়েছিল।
এদিকে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি ( এম এল) জনযুদ্ধের পক্ষে দিপক রায় হত্যাকান্ডের দায়দায়িত্ব স্বীকার করেছেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
