কুমিল্লায় বাস দুর্ঘটনায় ২৫ জন আহত
কুমিল্লা - চাঁদপুর সড়কের মগবাড়ীতে শুক্রবার দুপুরে বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস(কুমিল্লা-ব-৭১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।
এতে কমপক্ষে ২৫ জন আহত হন। তাদের মধ্যে বাসের হেলপার মামুন (২৮) ও কন্ডাক্টর জাকিরকে (৩০) গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে।
অন্যদের স্থানীয় ক্লিনিক এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়।
