১৫--১৬ অক্টোবর রাজধানীতে সিএনজি অটোরিক্সা ধর্মঘট আহ্বান
সরকারঘোষিত দৈনিক জমা ৩০০ টাকা বাস্তবায়নসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ অটোরিক্সা শ্রমিক লীগ রাজধানীতে ১৫ ও ১৬ অক্টোবর সকাল--সন্ধ্যা সিএনজি অটোরিক্সা ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়।
অটোরিক্সা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ধর্মঘট চলাকালীন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে অটোরিক্সা মালিক সমিতিকে এর দায় বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
