স্বেচ্ছাসেবক লীগ শনিবার বিটিভি ভবন ঘেরাও করবে
বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ শনিবার বিটিভি ভবন ঘেরাও করবে। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অবমাননাকর তথ্যচিত্র প্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসূচি পালন করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১ টায় মালিবাগ রেলক্রসিং চত্বরে ঘেরাও পূর্ব সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম এমপিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ কর্মসূচি সফল করে তোলার জন্য সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
