বিএনপি ও আ’লীগের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ শুরু
বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনে দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সকাল ১১ টা ৫ মিনিটে এই সংলাপ শুরু করেন। তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্নে সংলাপ চলছে। বৃহস্পতিবার দুই নেতা প্রথম দফায় সংলাপে বসেন।
সংলাপে যোগ দিতে শুক্রবার আব্দুল জলিল সকাল ১০ টা ৫৭ মিনিটে এবং মান্নান ভূঁইয়া সকাল ১১ টায় সংসদ ভবনে এসে পৌঁছান।
এর আগে এ বছর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি তোলে। ১৪ দল বলছে, সংস্কার ছাড়া আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারা অংশ নেবে না।
