২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ

বিদ্যুতের দাবি ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বৃহস্পতিবার রাতে রাজধানীর নাজিরাবাজার ও কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় বিক্ষুব্ধ জনতা বেশ কিছু যানবাহনও ভাংচুর করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 11:15 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৮টায় লোডশেডিং শুরু হলে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোটা নিয়ে রাস্তায় নামে। রাত ১০টায় বিদ্যুত আসার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুঘন্টার এই অবরোধের সময় রাস্তার উভয় দিকে যানজটের সৃষ্টি হয়।