ব্রাহ্মনবাড়িয়ায় গলা কেটে স্ত্রী হত্যা
বঞ্চারামপুরে বৃহস্পতিবার পারিবারিক কলহের জের ধরে স্বামী গলা কেটে হত্যা করেছে স্ত্রীকে।
পুলিশ জানায়, ভোর রাতে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের বড়কান্দি গ্রামের জয়নাল আবেদীন স্ত্রী নাজমা আক্তারকে (২৭) গলা কেটে হত্যা করে। নাজমা আক্তার এক সন্তানের মা।
পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
জয়নালকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
