মুফতি হান্নান আবার পাঁচ দিনের রিমাণ্ডে
রমনা বটমূলে ছায়নটের বর্ষবরণ উৎসবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মুফতি হান্নানকে আবারো ৫ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত এর আগে এ মামলায় হরকাতুল জিহাদ এর প্রধান মুফতি হান্নানকে ৮ দিন রিমাণ্ডে নেওয়া হয়েছিল।
পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার অভিযোগে মুফতি হান্নানকে ১৫ দিনের রিমাণ্ড শেষে বৃহস্পতিবার সিএমএম আদালতে হাজির করা হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সরকারপক্ষসাত দিনের রিমাণ্ড চায়।
শুনানিশেষে ম্যাজিস্ট্রেট শামসুল আলম তার জন্য পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
