২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্র“পে কোন্দল, পৃথক ঘটনায় আহত ৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ারে বুধবার বিএনপির বিবদমান দুই গ্র“পের কোন্দলের জের ধরে এক গ্র“পের হামলায় অপর গ্র“পের কালা চান (২৬) নামে এক কর্মী আহত হয়েছে। বুধবার সন্ধ্যায স্থানীয় মুন্সীর হাটে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 02:00 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন সরকার গ্র“প ও বিএনপি নেতা সাইদুর ফকির গ্র“পের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছে।

এ ছাড়া মঙ্গলবার রাতে তারাবীহ্ নামাজের সময় চর কেওয়ার ইউনিয়নের উত্তর চর মুশুরা গ্রামের হাশেম বেপারীর বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণে শাহাজাহান (২৪)সহ দুই জন আহত হয়েছে। জানা যায়, ককটেল তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।