৮ অক্টোবর আমেরিকান দূতাবাস বন্ধ
কলম্বাস দিবস উপলক্ষে আগামী ৮ অক্টোবর আমেরিকান দূতাবাস, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট কাউন্সেলিং সার্ভিস বন্ধ থাকবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলম্বাস দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। ১৪৯২ সালের এইদিনে ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করেছিলেন এক নতুন বিশ্বকে। সেই দিনটির স্মরণেই প্রতিবছর কলম্বাস দিবস পালিত হয়ে আসছে।
