নওগাঁ--পোরশা রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান
বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে জেলা মোটর পরিবহন মালিক গ্র“প ও জেলা শ্রমিক ইউনিয়ন নওগাঁ--পোরশা রুটে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে।
নওগাঁ--পোরশা হয়ে বগুড়া রুটে চলাচলকারী বিআরটিসি বাস বন্ধের দাবিতে ওই রুটে পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়।
বুধবার সকাল থেকে এই রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা জানান, গত সাত দিন ধরে পোরশার সরাইগাছি পর্যন্ত বাস চলাচল করলেও মঙ্গলবার থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা মোটর পরিবহন মালিক গ্র“প ও জেলা শ্রমিক ইউনিয়ন। এরপর তারা বুধবার সকাল থেকে ওই রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করে।
