২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণে প্রবাসীদের অনুদান

আমেরিকা প্রবাসী ক’জন বাংলাদেশী আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল নির্মাণে নগদ চেক ও প্রতিশ্র“তি আকারে মোট ১ লাখ ১৭ হাজার ডলার দান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

২১ সেপ্টেম্বর ঢাকা আহছানিয়া মিশন ইউএসএ, ইনক এর উদ্যোগে নিউইয়র্কের ঢাকা ক্লাবে আয়োজিত এক প্রীতি সমাবেশ ও অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে তারা চেক তুলে দেন ও আশ্বাস দেন। মঙ্গলবার ঢাকা আহছানিয়া মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশী টাকায় এই অর্থের পরিমাণ ৮২ লাখের মতো। এর মধ্যে নগদ চেকের মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া গেছে ২৪ হাজার ৬৭৫ ডলার। এ ছাড়া ফার্মাসিস্ট মোহাম্মদ নুরউদ্দিন তার স্ত্রীর স্মরণে একটি ১০ বেডের ওয়ার্ডের জন্য ৬১ হাজার ৫৪০ ডলার এবং ডা. মনসুর খান, ফরহাদ রেজা, নাজির সিনহা ও শোয়ায়েব হাওলাদার প্রত্যেকে একটি করে বেডের জন্য ৭ হাজার ৬৯৩ ডলার হিসেবে মোট ৩০ হাজার ৭৭২ ডলার প্রদানের আশ্বাস দেন।

আহছানিয়া মিশন ইউএসএ, ইনক এর প্রেসিডেন্ট ডা. মনসুর খান এর সভাপতিত্বে ও গোলাম মোস্তফার পরিচালনায় প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন নাফিউল ইসলাম পান্না, জাকিয়া খান, লিজি রহমান, ডা. ইলোরা রফিক ও ক্যান্সার বিজয়ী জাহাঙ্গীর আলম। আহছানিয়া মিশন ইউএসএ, ইনক এর সম্পাদক আনিসুল কবির জাসির উত্তরায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের বর্তমান অবস্থা এবং ঢাকা আহছানিয়া মিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।