খুলনায় ক্রিসেন্ট জুট মিলের ৩ শ্রমিক বরখাস্ত
বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ এনে খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুট মিলের তিন শ্রমিককে বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ। এদের একজন সিবিএর সহ-সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চার সপ্তাহের মজুরী ও বেতনের দাবিতে গত শনিবার সকালে সিবিএ নেতারা মিলের প্রকল্প প্রধানের সাথে আলোচনায় বসেন। এ সময় সিবিএর সহ--সভাপতি আব্দুল খালেক ও সহ--সম্পাদক হাতেম আলীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
এক পর্যায়ে হাতেম আলী আলোচনাস্থল ছেড়ে বাইরে অপেক্ষমান শ্রমিকদের জানান, ঈদের তাদের বকেয়া মজুরী পরিশোধ করা হবে না। এ কথা শুনে শ্রমিক--কর্মচারীরা ওই দিন দুপুর ১২টা থেকে মিলের উৎপাদন বন্ধ করে দেয়।
এরপর মিল কর্তৃপক্ষ বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ এনে সোমবার হাতেম আলী, শরীফ মোহাম্মদ শাহজাহান ও জোসেন আলীকে বরখাস্ত করে।
