২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে এক যুবককে জবাই করে হত্যা

কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের চরাইলে সোমবার রাতে সন্ত্রাসীরা এক যুবককে জবাই করে হত্যা করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 02:11 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

নিহত যুবকের নাম বরকত (২০)। সে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার পয়সা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিহত বরকত রাজধানীর গুলিস্তানের এক জুতার দোকানে কাজ করতেন। বরকত শুভাঢ্যা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের একজন কর্মী ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় বরকত কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া থেকে নারায়ণগঞ্জের দেওভোগে যাচ্ছিলেন। কালিন্দি ইউনিয়নের চরাইল হাজিবাড়ির কাছে পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে নির্মাণাধীন একটি বাড়িতে নিয়ে জবাই করে পালিয়ে যায়।

কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।