মেহেরপুরে শিল্প ও বণিক সমিতি নির্বাচনে আ. লীগের নিরঙ্কুশ সংখাগরিষ্ঠতা লাভ
মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সমিতির ১৮ জন নির্বাহী সদস্যের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন ১৭ জন।
শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন সমিতির বর্তমান সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, গোলাম রসুল, মো. আশকার আলী, শ্যামসুন্দর আগরওয়ালা, আবু হানিফ বাবু, এ জেড এম মারুফুজ্জোহা গোরা, মো. নূর হোসেন আঙ্গুর, আরিফুল এনাম, আজিজুর রহমান, আব্দুর রশীদ, কামরুজ্জামান, গোলাম মুর্শিদ চন্দন, গোলাম রহমান, আলী হোসেন, ফুরকান আলী, রফিকুল ইসলাম ও সাহাবুদ্দিন।
নির্বাচিত নির্বাহী সদস্যরা পরে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।
