গাজীপুরে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে।
গাছা ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি শরীফ উল্লাহ (২৭) ও আলতাফ হোসেন(৪০) শনিবার রাতে বোর্ড বাজার থেকে রিক্সা করে বড়বাড়ি যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে পিকআপ ভ্যান রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে শরীফ উল্লাহ ও তার সঙ্গী রিক্সা থেকে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে শরীফ উল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত আলতাফ হোসেনকে উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
