২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে ময়মনসিংহ ও নারায়নগঞ্জ বিক্ষুব্ধ, ৭ দিনের আলটিমেটাম

নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রোববার ময়মনসিংহ ও নারায়নগঞ্জে জেলা পরিষদ ও বিদ্যুত কার্যালয় ঘেরাও করে স্থানীয় জনতা। ময়মনসিংহে দাবি আদায়ের লক্ষ্যে ৭ দিনের আলটিমেটামও দেয়া হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুমকি দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ময়মনসিংহ প্রতিনিধি জানান, বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে জেলার নাগরিক আন্দোলন কমিটির কর্মীরা। সে সময় পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা। ঘেরাও কর্মসূচীতে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।

সমাবেশ শেষে জেলা প্রশাসক গোলাম মোস্তফার কাছে তিন দফা দাবি সম্বলিত স্বারকলিপি পেশ করেন নাগরিক আন্দোলন কমিটির নেতারা। দাবিগুলো হচ্ছে লোড শেডিং এর আগে মাইকিং করে জানানো, জেলার সবকয়টি উপজেলাকে জাতীয় গ্রীডের আওতায় নিয়ে আসা এবং ১৪০ মেগাওয়াট বিদ্যুত স্টেশন থেকে আগে বৃহত্তর ময়মনসিংহের চাহিদা পূরণ।

দাবি আদায়ের লক্ষ্যে ৭ দিনের আলটিমেটামও দিয়েছে নাগরিক কমিটি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন নেতৃবৃন্দ।

নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ‘অব্যাহত লোড শেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর সাথে কোন রাজনীতি নেই, এটা দাবি আদায়ের সংগ্রাম।’

নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘ময়মনসিংহের শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশনের উৎপাদিত বিদ্যুত দিয়ে আগে বৃহত্তর ময়মনসিংহের চাহিদা পূরন করতে হবে। তারপরই কেবল জাতীয় গ্রীডে বিদ্যুত সঞ্চালন করা যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, এই দাবি সরকারকে মানতে বাধ্য করা হবে।’

নারায়নগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল¬া নাগরিক কমিটির উদ্যোগে হাজার হাজার লোক বেলা ১১ টার দিকে কিল¬ারপুল বিদ্যুত অফিস ঘেরাও করে। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। এতে আন্দোলনকারীরা পিছু হটে বিদ্যুত অফিসের বাইরে রাস্তায় অবস্থান নেয় এবং বিদ্যুতের দাবিতে ¯ে¬াগান দিতে থাকে। অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।