২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২৫

করিমগঞ্জ উপজেলার বিলপাড়া গ্রামে  রোববার সকালে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন নূর উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি। আহত হন কমপক্ষে ২৫ জন। বিলপাড়া গ্রামের

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 04:49 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে পাশের গ্রাম মথুরাপাড়া থেকে পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বেলা ১১টার দিকে মথুরাপাড়া ও বিলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিলপাড়া গ্রামের বাসিন্দা নূর উদ্দিনের বুকে একটি ঢিল লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে করিমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।