২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় সাইকেল আরোহীর মৃত্যু, সড়ক অবরোধ

সদর উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের ঘাটুরায় রোববার ঢাকাগামী বিআরটিসি বাসের ধাক্কায় খোকন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এর পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘন্টা ধরে কুমিল্লা-সিলেট  মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বাসের যাত্রীরা পড়েন বিপাকে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১১টার দিকে খোকন মিয়া সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিআরটিসি বাসটি পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খোকন মারা যান।