স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর তিন বিঘা করিডোর পরিদর্শন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মঙ্গলবার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা দহগ্রামের তিন বিঘা করিডোর পরিদর্শন করেন। এসময় তিনি বাঙ্গার বাড়ী স্কুলে এলকাবাসীর সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে করিডোরের অধিবাসীরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ২৪ ঘন্টা মুক্তভাবে চলাফেরা, একটি আধুনিক হাসপাতাল নির্মাণ এবং বিদ্যুৎ সুবিধা প্রদানসহ চার দফা দাবি তুলে ধরে।
পরে লুৎফুজ্জামান বাবর পানবাড়ী বিডিআর বিওপি ক্যাম্প ও দহগ্রাম আঙ্গরপোতা বিওপি ক্যাম্প পরিদর্শন করেন।
স্বাভাবিক পরিদর্শনের অংশ হিসেবেই তিনি তিন বিঘা করিডোর পরিদর্শন করেন বলে বিডিআর সূত্র জানায়।
