২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে কাবিননামা ছিনতাই

রাজধানীর ইব্রাহিমপুরের (১৬ নম্বর) কাজী অফিস থেকে কাবিননামা ও তালাকের রেজিস্ট্রার ছিনতাই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 09:45 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ছিনতাইকৃত নথিপত্রের মধ্যে ১২ হাজার বিয়ের কাবিননামা, ১২০টি রেজিস্ট্রি বই, সাড়ে ১২শ’ তালাকের ২৫টি রেজিস্ট্রি বইছাড়াও  অপূর্ণ থাকা ১০ হাজার বিয়ে রেজিস্ট্রির ১০০টি বই এবং আড়াই হাজার তালাক রেজিস্ট্রির ৫০টি বই রয়েছে।

রোববার সন্ধ্যায় স্বশস্ত্র একদল সন্ত্রাসী এসে এসব কাগজপত্র ছিনতাই করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৬ নং ওয়ার্ডের কাজী মো. এমরান হোসেন এ ব্যাপারে দায়ের করা মামলায় উল্লেখ করেন, ম্যারেজ রেজিস্ট্রার সমিতির নেতা আবু নাছার মো. ওয়াহিদুর রহমান ইতোপূর্বে তার কাছে ৩ লক্ষ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা মাসোহারা দাবি করে। এমরান হোসেন জানান, চাঁদার টাকা না পাওয়ায় ওয়াহিদুর রহমানের নের্তৃত্বে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  আমিনুল ইসলাম নূরী ও আক্তার হোসেন মিলন নামে আরো দু’জনকে এই ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে আসামি করা হয়েছে।

সোমবার সিএম কোর্টে  মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত এ ব্যাপাারে কাফরুল থানাকে মামলা নিতে এবং মালামাল উদ্ধারের জন্য নির্দেশ দেন।

কাফরুল থানা মঙ্গলবার মামলা গ্রহণ করে এবং আসামির বাসায় নথিপত্রসহ পুলিশ একটি কক্ষ সিলগালা করে দিয়েছে। তবে কোনও আসামি গ্রেপ্তার হয়নি।