বঙ্গবন্ধু মেডিক্যালে আনসার - কর্মচারি সংঘর্ষ: আহত ১০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে সোমবার রাতে কর্মরত আনসার সদস্যদের সঙ্গে কর্মচারিদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
গুরুতর আহত দু’ আনসার সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন আকবর, ২১, এবং গোপাল, ২০।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালের কর্মচারিরা রোগিদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়কালে আনসার সদস্যরা প্রতিবাদ করায় দুপুরে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। সংঘর্ষের ঘটনা ঘটে রাতে।
খবর পেয়ে পুলিশ ছুটে যায়। হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।
