২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির নীলফামারী জেলা কমান্ডার আমজাদ গ্রেফতার

জেএমবির নীলফামারী জেলা কমান্ডার আমজাদ হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে জেলার ডিমলা উপজেলার উত্তর তিতপাড়া বড় জুম্মা গ্রাম থেকে সাদা পোশাকে র‌্যাব-৫ এর রংপুর অঞ্চলের সদস্যরা তাকে গ্রেফতার করে রংপুরে নিয়ে যায়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ওই গ্রামের অলিয়ার রহমানের পুত্র কমান্ডার আমজাদের দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব কামাল নামে আরও এক জঙ্গিকে গ্রেফতার করলেও তার সম্পর্কে পুলিশ কিছুই জানাতে পারেনি।